মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শহরতলী ভাঙ্গারপুল এলাকায় চালককে ছুরিকাঘাত করে টমটম ছিনতাই

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাঙ্গারপুল এলাকায় চালককে ছুরিকাঘাত করে টমটম নিয়ে পালিয়ে গেছে একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় চালক আহাদ মিয়া (৪৫) কে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহাদ ধুলিয়াখাল গ্রামের মৃত নজাবত উল্লার পুত্র।
আহত সুত্রে জানা যায়, সদর মডেল থানার সামন থেকে যাত্রীবেশি ৪ যুবক ধুলিয়াখাল জেলগেইট যাওয়ার জন্য টমটমটি রিজার্ভ নেয়। টমটমটি ভাঙ্গারপুল এলাকায় পৌছলে দুর্বৃত্তরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে হাতঁ পা বেধে পাশ্ববর্তী খালে ফেলে দিয়ে টমটম নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহাদকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com