রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শহরে বাসায় চুরির চেষ্টার অভিযোগে কিশোর আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে জুয়েল (১৫) নামের এক কিশোরকে আটক করেছে জনতা। আটক জুয়েল সদর উপজেলার নিজগাঁও গ্রামের বাসিন্দা আব্দুস সালামের পুত্র। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করেন বাসার মালিক। তারা জানান, ওই সময় শায়েস্তানগর এলাকার আদনান ভিলায় দেয়াল টপকে প্রবেশ করে চুরির চেষ্টা করে সে। এ সময় গৃহকত্রী দেখতে পেয়ে জুয়েলকে আটক করে শারিরীকভাবে নির্যাতন করেন। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে তাকে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাকে নিয়ে পড়ে বিপাকে। এক পর্যায়ে তারা সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। আটক জুয়েল এ প্রতিনিধিকে জানায়, বাসার মালিক তাকে লোহা গরম করে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। সে কাজ করতে এসেছিল। এ সময় তার কাছে একটি রেঞ্জ ও স্ক্রু ড্রাইবার ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com