সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৯১ বা পড়া হয়েছে
HITACHI Digital Camera

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষে মহিলা শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে গজনাইপুর ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি ও মামদপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালেরপুঞ্জি ও মামদপুর গ্রামবাসীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অতি সম্প্রতি বিরোধ তুঙ্গে উঠে। উভয় পক্ষের মধ্যে একাধিক চোরাগুপ্তা হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এক ঘণ্টারও বেশী সময় ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। তন্মধ্যে গুরুতর আহত ১০জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া ২০-২৫ জনকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন কদর মিয়া (৬০), গনি মিয়া (৩৫), লেবু মিয়া (৪০), শাহিন মিয়া (৩৫), সফিক মিয়া (৩২), শিশু তাহের মিয়া (৮), তোফাজ্জুল মিয়া (১২), ফারছু মিয়া (৩০), মছব্বির মিয়া (৩০), আব্দুল হাই (৩৫), মুহিদ মিয়া (৩০), সুফি মিয়া (৩০), কুসুম বিবি (৬০), খালেদ মিয়া (২৫), হেলাল মিয়া (২২), তছর আলী (৪২), জামাল আলী (৩৫), কন্টর আলী (৭০), জালাল আলী (৫০), নুয়াজ আলী (৫৫), আমির আলী (২৮), ফুল মিয়া, সুমন মিয়া (২৫), হেলাল মিয়া, সেজু আহমেদ। খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ির এএসআই সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com