সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী ইমা বেগমের (১২) স্বজনদের সাথে ঈদ করা হলনা। সেই সাথে পরিবারেরও ঈদ আনন্দ মাটি। ঈদের দিন বিষধর একটি সাপের কামড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগের দিন রাত ৯টায় ইমা নিজ বাড়িতে ভাত খেতে বসে। এ সময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। সাথে সাথে সে বিষের যন্ত্রণায় ছঁফট করতে থাকে। স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর ঈদের দিন সকালে তার মৃত্যু হয়। ইমা পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের ইয়ান উদ্দিনের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য কানন মিয়া ইমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com