মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে আব্দুর রশীদ হত্যাকান্ড ১০ আসাসীকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার শিবপাশা গ্রামের আব্দুর রশিদ হত্যা মামলায় ১০ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম-এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
আসামীরা হচ্ছে- উপজেলার শিবপাশা গ্রামের শুয়েব আহমেদ, মঈনুল ইসলাম রাজু, নুরুল আমিন, উস্তার মিয়া, আব্দুল আওয়াল, আব্দুল হান্নান, সিদ্দিক আলী, আজিজুর রহমান, ঈমাম উদ্দিন, লুৎফর রহমান।
উল্লেখ্য, গত ২৫ জুলাই ওই গ্রামের মৃত কুরফান উল্লাহর পুত্র আব্দুর রশিদের সাথে বাড়ির রাস্তা নিয়ে আসামীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ওই দিন বিকেল ৫ টায় স্থানীয় নন্দনপুর বাজার থেকে ফেরার পথে আসামীরা তাকে রাস্তায় একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে আশংকা জনক অবস্থায় হবিগঞ্জ থেকে সিলেট নিয়ে যাবার পথে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com