সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

এ কেমন প্রতারনা! নবীগঞ্জে সারের সাথে পাথর

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সার ব্যবসায়ীর এ কেমন প্রতারনা! সারের সাথে বড় বড় পাথর মিশ্রিত বস্তা বাজারে সহজ সরল কৃষকের কাছে বিক্রি করছেন নবীগঞ্জ জে কে হাইস্কুল রোডের মানিক লাল রায় নামের এক সার ব্যবসায়ী। এ নিয়ে সার ক্রেতা সাধারন কৃষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার নহরপুর গ্রামের মোঃ আলতাফ মিয়া গত কয়েকদিন আগে তার কৃষি জমিতে সার দেওয়ার জন্য নবীগঞ্জ জে কে ওসমানী রোডস্থ ব্যবসায়ী মানিক লাল রায়ের দোকান থেকে ২ বস্তা সাদা ইউরিয়া সার কিনে নেন। বাড়ীতে নিয়ে সারের বস্তা খোলে জমিতে দেওয়ার জন্য প্রস্তুতি নিলে সারের বস্তার মাঝে বড় বড় পাথরের চাকা দেখতে পেয়ে হতবাক হন। ওই সার তিনি জমিতে না ব্যবহার করে পরদিন দোকানে নিয়ে আসলে দোকান মালিক তা বদলিয়ে না দিয়ে সদুত্তর দেননি। বাধ্য হয়ে তিনি সাংবাদিকদের কাছে পাথরের টুকরো গুলো নিয়ে এসে প্রতারনার বিবরণ দেন। বিষয়টি জানাজানি হলে অন্যান্য কৃষকদের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com