মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হিন্দু কল্যাণ ট্রাস্টের সভায় এমপি আবু জাহির ॥ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, যারা মন্দিরের পুরোহিত হত্যা করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, বিদেশীদের হত্যা করে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়, তাদেরকে চিহ্নিত করে বয়কট করতে হবে। এ দেশ হিন্দু-মুসলমান সবার। সকলের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র সম্মিলিত ভাবে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে। গত বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান। জেলা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মোঃ আকরাম হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমরেড হীরেন্দ্র দত্ত, অজিত কুমার পাল, ডাঃ অসিত রঞ্জন দাশ, অনুপ কুমার দেব মনা, সুজিত বণিক, ডাঃ দিলীপ আচার্য্য, স্বপন লাল বণিক প্রমূখ। সভার শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন প্রমথ সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com