মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বঙ্গবন্ধুর সহচর প্রয়াতমন্ত্রী ফরিদ গাজীর বাড়িতে শোক সভা ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৪৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাবেক মন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর দেওয়ান ফরিদগাজীর গ্রামের বাড়ি নবীগঞ্জের দেবপাড়া গ্রামে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেবপাড়া ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ্ গোল আহমেদ কাজল। বক্তব্যে রাখেন, যুবলীগ নেতা শামীম আহমেদ, আজিজুর রহমান, আজাদ মিয়া, শাহ্ সুমন, রুহেল আহমেদ, কৃষকলীগ নেতা নজির মিয়া, সদর মিয়া, হান্নান মিয়া, অইতুন মিয়া, নুরুল ইসলাম কমলা মিয়া, দুলাল মিয়া প্রমুখ। উক্ত শোক সভায় মিলাদ ও দোয়া মাহফিলে শ্রদ্ধাভরে স্মরণ করে ১৫ আগষ্টের কলংঙ্কিত কালরাতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদগণের আত্মার মাগফিরাত কামনা করা হয়। জাতিরজনকের সু-যোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করা হয়। পরিশেষে শিরনী বিতরনীর মাধ্যমে সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com