মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইকরামে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র রনি আহত

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৪৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মেহেদী হাসান রনি (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্রকে প্রহার করে আহত করেছে প্রতিপক্ষের লোক। রনি ওই গ্রামের তাহির মিয়ার পুত্র ও ইকরাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আহত সূত্রে জানা যায়, রনির পিতা তাহির মিয়ার সাথে একই গ্রামের আছকির মিয়ার জমিজমা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। গতকাল শুক্রবার দুপুরে রনি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলে পথিমধ্যে আছকির মিয়াসহ ৪/৫ জন লোক তাকে প্রহার করে আহত করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com