শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জে রাস্তা ও স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মুনিম চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৫০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৪টি রাস্তা ও ৩টি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও জীতেন্দ্র কুমার নাথ। দৈনিক হবিগঞ্জ সময়ের নির্বাহী সম্পাদক মুরাদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবু খায়ের, সদস্য সচিব মাহমুুদ চৌধুরী, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, আউশকান্দি ইউপি চেয়ারম্যান হারুন মিয়া, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু।
প্রায় ১ কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার ৮শত ৬৪ টাকা ব্যয়ে ৪টি পাকা রাস্তা এবং ১ কোটি ২৩ লক্ষ ৮৬ হাজার ৮শত ৫০ টাকা ব্যয়ে ৩টি স্কুলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com