সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বৃন্দাবন কলেজ ক্যাম্পাসে দুই দলের সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাসে দুই দল যুবকের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একাদশ শ্রেণীর ছাত্র রাজু মিয়ার সাথে মঞ্জু মিয়ার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাদের মাঝে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল ওই সময় রাজু একদল যুবক নিয়ে মঞ্জুর উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের ছাত্রদের মাঝে সংঘর্ষ হয়। খবর পেয়ে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। এতে ৫ জন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com