মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে প্রকল্পের ভবন উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান ॥ সরকারের উন্নয়নের ধারা ব্যাহত জন্য নানা ষড়যন্ত্র চলছে

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৪৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, বেকার যুবক-যুবতি ও নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বি করতে জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি গত সোমবার বিকালে উপজেলা কমপ্লেক্সে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত একটি বাড়ি, একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের উদ্বোধনকালে একথা বলেন। তিনি আরও বলেন, আজ সরকারের উন্নয়নের ধারা ব্যাহত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক দল স্বাধীনতা বিরোধীদের নিয়ে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। এদেরকে প্রতিহত করতে দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিতেন্দ্র কুমার নাথ, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুবলীগ নেতা রাব্বি চৌধুরী মাক্কু, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী দিবাংশু রঞ্জন রায়, ফিল্ড সুপারভাইজার নবরতœ দাশ, শেখ ফরাজ, মোস্তাক আহমেদ চৌধুরী, আওতাদুজ্জামান চৌধুরী তফু, নুপুর রায়, অজিত সরকার, পলাশ রায়, দিপু দাস, আব্দুস শহীদ, ফরহাদ আহমদ, লিপি রানী পাল, রিপন রায়, শিতাংশু মহালদার, বিভাষ রায় ও নিরল দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com