মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৫৮৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসায় জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এ কর্মসূচী পালিত হয়। এ উপলক্ষে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন, সহকারী অধ্যাপক পংকজ কুমার রায়, মঈন উদ্দিন, নাসির উদ্দিন, প্রভাষক হুমায়ুন কবির, আকিক উদ্দিন, মিজানুর রহমান প্রমূখ। এছাড়া উপজেলার ধর্মঘর ডিগ্রি কলেজ, মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ, সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ, জগদিশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজ, চৌমুহনী হাইস্কুল এন্ড কলেজ, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়, মাধবপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসা, আন্দিউড়া উম্মেতুন নেছা উচ্চ বিদ্যালয়, ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com