শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

আ.লীগের নেতৃত্বে জেলা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠন শহীদ উদ্দিন চৌধুরী সভাপতি ও অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৪৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৩ জুলাই হবিগঞ্জ আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। সভায় সাংগঠনিক বিষয় এবং শোকের মাস আগস্ট পালনের জন্য সারা মাসব্যাপী জেলা ও উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও সমগ্র দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থানে ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনার পর কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী জেলা আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দল ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীকে সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক করে জেলা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হয়। তারা জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ১৪ দলীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে অতিসত্তর পূর্ণাঙ্গ জেলা ও উপজেলা কমিটি গঠন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com