মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় দুবাই প্রবাসীর স্ত্রী আহত

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ছুরতা গাংধার গ্রামের হাজী বাড়িতে প্রতিপক্ষের হামলায় দুবাই প্রবাসির স্ত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত কাজল বিবি (৩৫) ওই গ্রামের দুবাই প্রবাসি রজব আলীর স্ত্রী। জানা যায়, সম্প্রতি রজব আলী দুবাই চলে যান। এ সুবাদে প্রতিবেশী মৃত আমজাদ আলীর পুত্র কুতুব আলী, রজব আলীর বিষয় সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এ নিয়ে কাজলের সাথে তাদের বাকবিতন্ডা হয়। গতকাল ওই সময় কুতুব আলী ও রিপন মিয়াসহ একদল লোক কাজলকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com