মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নারীরা সেলাই কাজে যুক্ত হয়ে ঘরে বসে বেকাত্বর দূর করা সম্ভব ॥ এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৫২৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার নোয়াঐবাজারে পোষাক তৈরীর বিশেষ প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদপত্র ও সেলাইমেশিন বিতরণী অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরী বলেছেন, নারীরা গৃহের কাজের পাশাপাশি ঘরে বসেই নিজেদেরকে আরও কর্মমুখী করে তুলতে সেলাই প্রশিক্ষণের বিকল্প নেই। নারীদের কাছে এ কাজ সহজ। তাই এ কাজে যুক্ত হোন। তিনি বলেন, বাহুবলের ঘরে ঘরে নারীদেরকে কর্মমুখী করতে আমি চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে এ উপজেলার অন্যন্য স্থানেও নারীরা সেলাই প্রশিক্ষণ পেয়ে ঘরে বসে ক্ষুদ্রশিল্প গড়ে তুলেছেন। আপনারাও গড়ে তুলুন। এতে আমার সার্বিক সহযোগীতা থাকছে। এমপি কেয়া চৌধুরী আরও বলেন- স্কুল কলেজ পড়–য়া নারী শিক্ষার্থীরাও অবসর সময়ে এ কাজে যুক্ত হতে পারেন। তাহলে লেখাপড়ার সাথে রোজগারের পথও বের হয়ে আসবে।
বাহুবল উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত সনদপত্র ও সেলাইমেশিন বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। এ সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, মুক্তিযোদ্ধা রাজা মিয়াসহ আওয়ামী পরিবারের নেতাকর্মী, এলাকার তৃণমূল লোকেরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে এমপি কেয়া চৌধুরী প্রশিক্ষণ নেয়া বেকার ৩০ নারীর মধ্যে সনদপত্র ও ৫টি সেলাই মেশিন বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com