সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

এ যেন দেখার কেউ নেই?

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ২য় তলার বারান্দায় চল্লিশোর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তি বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। চিকিৎসাতো দুরের কথা, না খেয়ে তিনি হাসপাতালের বারান্দায় পড়ে থাকলেও তার চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থ ওই ব্যক্তির কোন স্বজন না থাকায় ওই ব্যক্তি বিছানার মাঝে মল ত্যাগ করছেন। ফলে দুগর্ন্ধে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে কোন খাবার না দেয়ায় তিনি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছেন। কথা বলতে না পেরে আকার ইঙ্গিতেই বুঝানোর চেষ্টা করছেন। গত ১২ জুলাই কে বা কারা ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে সটকে পড়ে। হাসপাতালের লোকজন অজ্ঞাত হিসেবে তাকে ভর্তি করে সার্জারী ওয়ার্ডের বারান্দায় রাখে। এরপর থেকে তিনি ওই স্থানেই পড়ে আছেন। গতকাল রাত ৮টায় সরেজমিনে গিয়ে দেখা যায় তার এমন দৃশ্য। এ যেন দেখার কেউ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com