মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের জে কে স্কুল মাঠের সীমানা প্রাচীরের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৪১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠের সীমানা প্রাচীরের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডঃ মোঃ আলমগীর চৌধুরী উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ। শহরের রাজাবাদ পয়েন্টস্থ বিদ্যালয়ের পাশে অবস্থিত বিশাল এই খেলার মাঠটি রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি পালনসহ শহর এলাকার বিনোদনের চাহিদা পূরণ করছে। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে মাঠের এই সীমানা প্রাচীর নির্মাণে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ব্যয় হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com