সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মৌলভীবাজারের নিখোঁজ ঠিকাদারের লাশ শায়েস্তাগঞ্জ থেকে উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-নতুন ব্রীজ এলাকা থেকে আশিক মিয়া (৩০) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি অপহরণ করে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে আশিকের অচেতন দেহ ওই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ জনতার সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আশিক মিয়া মৌলভীবাজার জেলার মোস্তফাপুর গ্রামের সুরুজ আলীর পুত্র। তার ভাই মফিজুল ইসলাম জানান, রবিবার তারাবীহ নামাজের পর তার ভাই আশিক নিখোঁজ হন। এরপর তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে খবর পেয়ে তারা হবিগঞ্জ সদর হাসপাতালে আসেন।
তিনি আরো জানান, ঠিকাদারী কাজে এলাকার কিছু মানুষের সাথে তার ভাইয়ের বিরোধ চলে আসছে। হয়তবা তারাই এ ঘটনা ঘটাতে পারে। হবিগঞ্জ সদর থানা পুলিশ ময়নাতদেন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com