মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে আদাঐর ইউনিয়ন যুবলীগ সভাপতি বহিস্কার

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৭৩৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলায় নৌকা প্রতিকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়ায় যুবলীগ নেতা-কর্মিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন শুরু করেছে উপজেলা যুবলীগ। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগের এক বিশেষ বর্ধিত সভায় সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের অভিযোগে আদাঐর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ গোলাফ খাঁ কে বহিস্কার এবং একই কমিটির অর্থ সম্পাদক মীর সুহেল, ত্রান ও সমাজকল্যান সম্পাদক আক্কাছ মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা যুবলীগ এর নিকট সুপারিশ প্রেরনের সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠানের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, পৌর সভাপতি সাব্বির হাসান, উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি হাজি তাহের মিয়া, সহ-সভাপতি শংকর পাল সুমন, ডাঃ হেলাল মিয়া, আতাব মিয়া, আবুল হোসেন সবুজ, আবুল কাসেম, জুয়েল খান, দুলাল মিয়া, মেহেদি হাসান, হীরন মিয়া, মাজহারুল ইসলাম, সানাউল হক চৌধুরী শামিম, জিলু মিয়া আমিনূল ইসলাম লিটন, জাকির হোসেন লিটন, সাদেক মিয়া, আলাউদ্দিন হুমায়ুন কবির সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com