মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বাহুবলে সংঘর্ষে আহত মহিলা মারা গেছে

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৫০৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সংঘর্ষে আহত এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে বাহুবল সদর হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মারা যান তিনি। নিহত মহিলা বাহুবল উপজেলার সাতকাপন গ্রামের তাহির মিয়ার স্ত্রী হাজেরা খাতুন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন বুধবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হাজেরা খাতুনসহ ২০ জন আহত হয়। আহতদের মধ্যে হাজেরা খাতুনকে সিলেট রাগীব আলী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসা শেষ না করেই স্বজনরা শুক্রবার সকালে বাড়িতে নিয়ে আসেন। শনিবার ভোরে হাজেরা খাতুনের অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই কাজী জিয়া উদ্দিন হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com