মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে অগ্নি সংযোগ ও হামলার প্রতিবাদে গণ-জাগরণ মঞ্চের বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নি সংযোগ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জ গণ-জাগরন মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে চোধুরী বাজার ট্রাফিক পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন প্রবীন কমরেড হীরেন্দ্র দত্ত, গনজাগরন মঞ্চের সংগঠক পিযুষ চক্রবর্তী, অন্যতম সংগঠক হুমায়ূন খান, আঃ রকিব রনি, ছাত্রনেতা লিটন, সাকির আহমদ, জোবায়ের আহমেদ, আঃ হাকিম , মাহমুদা খা, সাবমরিা নওশীন দিনা, সন্তোষ দাশ, ভাবনা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগন এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করেন এবং বলেন এই হামলা বন্ধ করতে হবে। সরকার সকল নাগরিকের নিরাপত্তা দিতে বাধ্য। হামলাকারী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শান্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com