সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাধবপুরে কামার শিল্পে দুর্র্বৃত্তদের হামলায় ৮টি পরিবার নিঃস্ব

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০১৬
  • ৫১৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের মৌজপুর এলাকায় কামার শিল্পে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। উপার্জনের সরঞ্জামাদি হারিয়ে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। গতকাল গভীর রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর কর্মকার পাড়ায় দুর্র্বৃত্তরা এ হামলা চালায়। হামলায় তাদের ৮টি বাতি (রশি টেনে আগুন বের করার যন্ত্র), লোহার দন্ডসহ সরঞ্জামাদি নষ্ট করে পানিতে ফেলে দেয়। এতে ওই এলাকার কর্মকার পাড়ার ৮টি পরিবারের কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের ধারণা নির্বাচনে পরাজিত প্রার্থীর লোকজনই এ হামলা চালিয়েছে। এতে করে এলাকায় সংখ্যালঘু কর্মকার পাড়ায় আতংক বিরাজ করছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক পাঠান ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে প্রত্যেক পরিবারকে তাদের ব্যক্তিগতভাবে নগদ ২ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। ওসি মোকতাদির হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com