মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০১৬
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাঘহাতা গ্রামের ঈমান আলীর পুত্র। আল আমীনের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকালে পাশের জলাশয়ে মাছ ধরতে যায় আল আমীন। এক পর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাথে সাথে তার শরীর কালো হয়ে যায়। তাৎক্ষণিক তাকে বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি ঘটলে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ডাক্তার বজলুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com