শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে সড়ক দুর্ঘটনায় হেলপারসহ নিহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬
  • ৬৫৫ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আখঞ্জি পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার সহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে যায়। বুধবার সকাল সাড়ে ৫টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পিকআপে থাকা ধান বীজের মালিক বি-বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের শুকু আলীর ছেলে বোরহান মিয়া (৩৫), নরসিংদী জেলার রায়পুর থানার মধ্যনগর গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে হেলপার সুজন মিয়া (২২)।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকাগামী ধানবীজ বহনকৃত একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো নং-১৪-০৯৮৮) উপজেলার মহাসড়কের ডুবাঐ বাজার এলাকায় আখঞ্জী ফিলিং ষ্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ীতে থাকা ধান বীজের মালিক ও হেলপার নিহত হন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা পিকআপের ভিতর আটকে থাকা মালিক ও হেলপারের মৃতদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। নিহত গাড়ীতে থাকা বীজের মালিক ও হেলপারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com