মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ উপজেলায় মাওলানা আব্দুর রহিম শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৪৫৩ বা পড়া হয়েছে
GE

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ ইং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা উদয্াপন কমিটি কর্তৃক কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা আব্দুর রহিম নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। ইতি পূর্বে তিনি পেশাগত দক্ষতার জন্য ২০১৩ ইং সালে আই,সি টি ডিজিটাল কনটেন্ট তৈরী ও সি,পি,ডি সৃজনশীল ট্রেনিং টি,টি,সি সিলেটে ও কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি জমিয়তুল মুদারিরছিন (মাদ্রাসা শিক্ষকদের সংগঠন) নবীগঞ্জ উপজেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক। ছাত্র জীবনে ও কৃতিমান এই শিক্ষক জাতীয় শিক্ষা সপ্তাহের কয়েকটি ইভেন্ট শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এই শ্রেষ্ঠত্বের জন্য তিনি অত্র মাদ্রাসার সুপার, শিক্ষক মন্ডলী, ম্যানিজিং কমিটি ও উপজেলা উদয্াপন কমিটি সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মোস্তফাপুর আলিম মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ও রুস্তমপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাজ্জাদুর রহমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com