বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে তথ্য অধিকার আইনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তথ্য প্রদানকারী কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ এর বিষয়ে জনঅবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন তথ্য কমিশনের পরিচালক ও যুগ্ম-সচিব মহিবুল হোসাইন। তিনি দুই দিনের মাঝে উপজেলার সকল অফিসকে তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগের আহবান জানান। অন্যথায় ব্যবস্থাগ্রহণের হুশিয়ারী দেন তিনি।
বিকেলে উপজেলা মিলনায়তনে একই আইনে তথ্যগ্রহণকারীদের সাথে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তথ্য কমিশনের পরিচালক ও যুগ্ম-সচিব মহিবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা খাতুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com