শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

হবিগঞ্জ পৌরসভার গ্রীন স্কুল, ক্লিন স্কুল ক্যাম্পেইনের আওতায় উদ্বুদ্ধকরণ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার গ্রীন স্কুল, ক্লিন স্কুল ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে উদ্বুদ্ধকরণ সভা। হবিগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহনে গত রবিবার পৌরভবনে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্র্র্র্র্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ব্যতিক্রমী জনকল্যাণকর কর্মসূচীর চিত্র উপস্থাপন করা হয়। উপস্থিত ছাত্র ছাত্রীদের সমানে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। প্রধান অতিথি মোঃ মঈনুল হক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামুলক বক্তব্য রাখেন। তিনি নিয়মানুবর্তিতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষার্থীদের সামনে সহজ ভাষায় আলোচনা করেন। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী হবিগঞ্জ পৌরসভার গ্রীন স্কুল, ক্লিন স্কুল ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিদ্যালয় পর্যায়ে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্নতা উদ্যোগকে উৎসাহিত করা। শিক্ষার্থী, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনার সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করা ও অন্যান্য স্কুলকে অনুপ্রানিত করা। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি মোঃ মঈনুল হক শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com