সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বৃটেনের কার্ডিফের শাহজালাল মসজিদের পবিত্র শবে মেরাজুন্নবী (সঃ) উপলক্ষ্যে ওয়াজ মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ৯ মে, ২০১৬
  • ৫৭১ বা পড়া হয়েছে

বদরুল মনসুর, কার্ডিফ থেকে ॥ বৃটেনের ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফের শাহজালাল মসজিদ ও ইসলামিক কালচারলা সেন্টারে যথাযোগ্য মর্যাদায় গত মে রাতব্যাপী ওয়াজ মাহফিল, দোয়া, নফল ইবাদাত ও সিরনী বিতরন করা হয়।
শাহজালাল মসজিদের খতীব হাফিজ মাওঃ আলহাজ¦ মোঃ বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে ওয়াজ করেন নিউপোর্ট সেন্ট্রাল মসজিদের ইমাম, খতীব মাওঃ শামীম আল মামুন, গ্রেট ইউকে মসজিদের ইমাম মাওঃ আব্দুস শুকুর ও ক্বারী শাহ মোহাম্মদ তসলিম।
ওয়াজ মাহফিল ও তবারকের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার জন্য সম্মানিত মুসল্লিয়ানদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারী মকিস মনসুর আহমদ, ওয়াজ মাহফিলে কার্ডিফ ছাড়াও বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
ওয়াজ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান শাহ আলী আকবর, হারুনুর রহমান, বকশী হারুনুর রশিদ, জুবায়ের আহমদ চৌধুরী, দিলাওয়ার মিয়া চৌধুরী, শেখ মোহাম্মদ আনোয়ার, মতিউর রহমান, শাহ গোলাম কিবরিয়া, ময়না মিয়া, সৈয়দ রিপন আহমদসহ সম্মানিত মুসল্লীয়ানবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com