সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাটে বসত ঘরে যুবক খুন ॥ ধ্র“মজাল সৃষ্টি ॥ স্ত্রী সহ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের জালিয়া বস্তি সমা গ্রামের রুমন মিয়া (২৪) কে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। কে বা কারা হত্যার সাথে তা এখনো জানা যায়নি। এ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত রুমনের স্ত্রী কুলসুমা (২২) ও মৃত আতাব উল্লার পুত্র আব্দুল আলী (১৮)কে থানায় আনা হয়েছে।
নিহত রুমনের মা আনোয়ারা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৭টার দিকে আনোয়ারা পুত্র রুমন মিয়ার ঘরে খাটের উপর লাশ দেখতে পান। এ সময় রুমনের স্ত্রী কুলসুমা আক্তার ঘরের একটি পলার সাথে বাধা অবস্থায় ছিল বলে স্থানীয় লোকজন জানান।
ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি তদন্ত ইকবাল হোসেন ও এএসআই সেলিম, এ.এস.আই মলাইসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমন মিয়ার বসত ঘর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রুমনের মা আনোয়ারা বেগম তার পুত্র রুমনকে তার পুত্রবধু কুলসুমা আক্তার হত্যা করেছে বলে দাবী করেন।
নিহত রুমনের পিতা রিক্সা চালক ইসমাইল হোসেন জানান, দ্বিতীয় ছেলে রুমন এর সাথে মিরাশী ইউনিয়নের আমিরপুর নন্দির বাজার গ্রামের বিল্লাল মিয়ার কন্যা কলসুমা আক্তার (২২) এর বিয়ে হয় ২/৩ বৎসর আগে। বিয়ের পর থেকেই প্রায় সময়ই পুত্রবধু কলসুমা আক্তার বাবার বাড়ী অবস্থান করতো। তিনি পুত্রহত্যাকারী হিসেবে কুলসুমাকে দায়ী করেন।
রাত ১টায় চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত রুমনের স্ত্রী কুলসুমা (২২) ও আব্দুল আলী (১৮)কে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com