সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাহুবলের ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ আসন্ন ইউপি নির্বাচনে বাহুবলে আওয়ামীলীগের ৭ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডীস্থ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যাদেরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে তারা হলেন-স্নানঘাট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান মেম্বার ফেরদৌস আলম, পুটিজুরী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুদ্দিন তারা মিয়া, সাতকাপন ইউনিয়নে উপজেলা তরুণলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আয়াত আলী, বাহুবল ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, লামাতাসী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, মিরপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুদ্দিন লিয়াকত ও ভাদেশ্বর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান বশির।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল সোমবার উপজেলার ৭ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, ১১ ও ১২ মে মনোনয়ন পত্র বাছাই এবং ১৯ মে প্রত্যাহারের নির্ধারিত তারিখ। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য মতে, উপজেলার স্নানঘাট ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ১৩৪, পুটিজুরী ইউনিয়নে ১৬ হাজার ৫৮৪, সাতকাপন ইউনিয়নে ২০ হাজার ২৪২, বাহুবল ইউনিয়নে ১৮ হাজার ২১৭, লামাতাসী ইউনিয়নে ১৪ হাজার ৮৮২, মিরপুর ইউনিয়নে ১৭ হাজার ৩৯০ ও ভাদেশ্বর ইউনিয়নে ২১ হাজার ২৯৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com