সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদ ॥ ঢাকার স্কুলছাত্রীকে মাধবপুর এনে ধর্ষণ

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের এক যুবক ঢাকার এক স্কুলছাত্রীকে ফেইজ বুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। ঘটনার মূল নায়কের নাম লিটন মিয়া। সে পশ্চিম মাধবপুরের ইদ্রিস মিয়ার ছেলে। এ ব্যাপারে ভিকটিমের পিতা ঢাকা যাত্রাবাড়ির দক্ষিণ নয়ানগর কাজলার বাসিন্দা ইলিয়াস আলী বাদী হয়ে লিটন মিয়াসহ ৪জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ি কাজলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে লিটন মিয়ার ফেইজ বুকের মাধ্যমে পরিচয় হয়। সেই সুবাদে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে লিটন মিয়া। গতকাল মঙ্গলবার ওই ছাত্রীকে লিটন মিয়া কৌশলে মাধবপুর নিয়ে এসে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। এ সময় তার সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় লিটন। এক পর্যায়ের মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। পরে মেয়ের বাবাকে খবর দিলে তিনি মাধবপুর থানায় এসে লিটন মিয়া সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে হবিগঞ্জ বিচারিক আদালতে বিচারকের কাছে ২২ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশীষ কুমার মৈত্র বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা শেষে হবিগঞ্জ বিচারিক আদালতে বিচারকের কাছে ২২ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com