শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

সুনামগঞ্জের কুলেন্দু শেখর ৭১ নিউজ টেলিভিশনের সেরা প্রতিনিধি নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেগে উঠো বাঙ্গালী একাত্তরের চেতনায় ্এই শ্লোগান নিয়ে দেশের সর্বপ্রথম এবং বৃহত্তম অনলাইন ৭১ নিউজ টেলিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সারা বাংলাদেশের মধ্যে সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭১ নিউজ টেলিভিশন ও মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস।
PIC-sunamgonj-02সম্প্রতি রাজধানীর ফার্মগেট কৃষি ইনস্টিটিউট অডিটরিয়ামে সেরা প্রতিনিধি হিসেবে কুলেন্দু শেখর দাসের হাতে সম্মাননা এওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডঃ মোস্তাফিজুর রহমান ফিজার। এ সময় উপস্থিত ছিলেন ৭১ নিউজ টেলিভিশনের চেয়ারম্যান মাহমুদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আফজাল হোসেন, প্রধান উপদেষ্টা ও দেশের প্রখ্যাত প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারসহ আরো অনেকে। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা। উল্লেখ্য প্রায় দেড়বছর পূর্বে এই অনলাইন টেলিভিশনটি সম্প্রচার হয়ে আসছিল। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু হল দেশের এই বৃহত্তম ৭১ নিউজ টেলিভিশন চ্যানেলটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com