মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচং সড়কে দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬
  • ৮৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুবিদপুর নামক স্থানে ট্রাক ও ইমা সংঘর্ষে মহিলা-শিশুসহ ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, বানিয়াচং থেকে লাখাই’র করাব বেলেশ্বরী যাচ্ছিল। ইমাটি সুবিদপুর পৌছুলে একটি দ্রুতগামী ট্রাক ইমাকে ধাক্কা দেয়। এতে ইমা যাত্রী ও ট্রাক শ্রমিক ১০ জন আহত হয়। আহত সুনামগঞ্জ জেলার শালা উপজেলার ডুমরা গ্রামের কানু দাসের স্ত্রী পারুল দাস, কৌশিক দাস, মনি রাণী দাস, তুষার দাস, আরতি দাস ও চালক বৃকেশ দাসকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়িগুলো সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com