মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে হেফাজত নেতৃবৃন্দ ॥ রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের পরিণাম হবে ভয়াবহ

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিলের সকল ষড়যন্ত্র বন্ধের দাবীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল শুক্রবার বিকাল ৫টায় বানিয়াচং উপজেলা হেফাজতের উদ্যোগে হেফাজত নেতা আলহাজ্ব মাও. আব্দুল বাছিত আজাদের নেতৃত্বে সহস্রাধিক তাওহিদী জনতার উপস্থিতিতে  বিশাল বিক্ষোভ মিছিল সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারস্থ শিড়িষতলায় এসে পথসভায় মিলিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শায়খ মাও. মুখলিছুর রহমান, আলহাজ্ব ফরিদ উল্লাহ, মাও. বশীর আহমদ, মাও. গোলাম কাদির প্রমুখ। বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ট মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখতে হবে। যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কোন ষড়যন্ত্র করা হয় তাহলে তার পরিণাম হবে ভয়াবহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com