মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৪৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের হাবিবুর রহমান হাবিব নামে এক ব্যক্তি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত হাবিব নবীগঞ্জ শহরতলীর পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে। গত বুধবার সৌদিআরব সময় দুপুর ১২ ঘটিকায় সৌদি আরবের আলবাহা জেলার কিলোয়া থানায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত বুধবার ডিউটিরত অবস্থায় জোহরের নামাজের বিরতিতে নামাজের জন্য বের হলে পিছন দিকে থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যুর খবর তাঁর নিজ বাড়ীতে পৌছুলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘ ৩০ বছর যাবত প্রবাস জীবন যাপন করছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com