মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৫১০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষামুক্ত দেশ হবে”। এই শ্লোগানে লাখাইয়ে পালিত হয়েছে বিশ্ব যক্ষা দিবস। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হীড বাংলাদেশের আয়োজনে লাখাইয়ে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: এনামুল হকের সভাপতিত্বে ও যক্ষারোগ নিয়ন্ত্রণ সহকারি আব্দুল ওয়াহাবের পরিচালনায় হলরুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ সাখাওয়াত হোসেন, পরিসংখ্যানবিদ হাবিবুর রহমান, বিধানসোম, সামছুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ। সভায় বক্তাগণ যক্ষা নিয়ন্ত্রনে বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা করেন। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স হতে বামৈ সড়কে এক র‌্যালি প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com