মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে পৌর ছাত্রদল নেতা শাওনের আমেরিকা গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৫২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর ছাত্রদল নেতা মনসুর আহমদ শাওন এর আমেরিকা গমন উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ থানা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে স্থানীয় নাইস রেস্টুরেন্টে এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় ছাত্রদল নেতা মোশাহিদ আলম মুরাদ-এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মোঃ জহিরুল ইসলাম সোহেল-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলাউর রহমান, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ সুমন, বিএনপি নেতা মিজান মিয়া, যুবদল নেতা রাজু মিয়া, আব্দুল কদ্দুছ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রল নেতা মাজহারুল ইসলাম, শাহীন বখত চৌধুরী, কুতুব উদ্দিন আহমেদ মাখন, আল-আমীন চৌধুরী, কাজল আহমেদ, কপিল আহমেদ, হোমায়ূন আহমেদ, মুশাহিদ মিয়া, আব্দুল মন্নান, জসীম উদ্দিন, সুহেদ আহমেদ, সরোয়ার আহমেদ জেসন, লিটন আহমেদ, সাইফুর রহমান বাবু, আলাল আহমেদ, ফরহাদ হোসেন বাবু, লিপন মিয়া, নাবেদ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com