মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে মার কোম্পানীতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৬১৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহপুরে অবস্থিত মার (মেইজ এগ্রো এডভান্স রিফাইনারি) কোম্পানীতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে মার কারখানা কতৃপক্ষ। বুধবার রাতে কারখানার শিফট ইনচার্জ তসলিম উদ্দিন বাদি হয়ে মিলন মিয়াকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়- গত বুধবার দুপুরে মিলন মিয়ার নেতৃত্বে একদল গ্রামবাসি কারখানার প্রধান ফটক ভেঙ্গে দরজা, জানালার গ্লাস ও এসি ভাংচুর করে ১০ লাখ টাকার ক্ষতি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com