সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে আলোচিত জোসনা হত্যা মামলার চার্জশীট গৃহীত ॥ ৪ মূল হত্যাকারীর বিরুদ্ধে পরোয়ানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত জোসনা হত্যা মামলায় আদালতে চার্জশীট গৃহীত হয়েছে। আদালত ৪ হত্যাকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। গতকাল সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এ আদেশ দেন। আসামীরা হল ঃ নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আব্দুল্লাহর পুত্র আল আমিন, গন্ধা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র কানা আকবর, জাকির হোসেন ও মহিউদ্দিন আহমেদ। বর্তমানে তারা আত্মগোপনে রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর চাকুরী দেয়ার নাম করে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোসনাকে নবীগঞ্জের মদনপুর গ্রামের আব্দুল হকের নির্জন জমিতে নিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর জোসনার পক্ষে রজব আলী বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ তদন্তের পর ডিবির ওসি মোকতাদির আলম চৌধুরী উল্লেখিত ৪ জনসহ আরো বেশ কয়েকজনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। এ ছাড়া পুলিশ মামলায় নির্দোষ ব্যক্তিদের বাদ দিয়ে আদালতে চার্জশীট করলে গতকাল আদালত উল্লেখিত আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com