বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভাদৈ আইডিয়াল স্কুলে ম্যানেজিং কমিটি নিয়ে উত্তেজনা ॥ ৫ জনের প্রার্থীতা প্রত্যাহার

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০১৬
  • ৫০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভাদৈ আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন সচেতন মহল। স্কুলসহ আশ পাশের এলাকাজুড়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষোভ সৃষ্ঠি হয়েছে। এর ফলে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে আইডিয়াল স্কুলের শিক্ষা কার্যক্রম। আর তা হলে ওই স্কুলের প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে পতিত হচ্ছে বলেও মনে করেন তারা। মনগড়া ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে এ উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের নির্বাচনে ওই স্কুলের ম্যানেজিং কমিটির দুটি গ্র“প দাতা সদস্য একেএম তাজুল ইসলাম বাচ্চুুর প্যানেল ও এম এ রাজ্জাক প্যানেল অংশ নেয়। ওই নির্বাচনে তাজুল ইসলাম বাচ্চুর প্যানেলের অধিকাংশ প্রার্থী নির্বাচিত হয়। পরে তাজুল ইসলামের প্যানেল দ্বায়িত্ব গ্রহণের পর ম্যানেজিং কমিটির ১ম সভায় এম এ রাজ্জাক আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য কি না এ বিষয়ে আলোচনা শুরু হয়। আলোচনা চলাকালে অধিকাংশ সদস্যই তিনি প্রতিষ্ঠাতা সদস্য নয় বলে দাবি করেন। ওই নির্বাচনে ভোটের মাধ্যমে এম এ রাজ্জাকের প্যানেল পরাজিত হলেও ওই স্কুলের শিক্ষকদের ভোটে সভাপতি নির্বাচিত হন এম এ রাজ্জাক। এর পর থেকেই স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের সাথে তার মনোমালিন্য দেখা দেয়। পরে সদস্যরা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এম এ রাজ্জাকের কাগজপত্র দেখতে চান। এ নিয়ে একাধিক বার কমিটির মিটিং অনুষ্ঠিত হলেও কোন মিটিংয়েই প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি। পরে স্বত্ব ৮১/২০১৪ হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধিন রয়েছে।
এদিকে, আগামি ৩০ মার্চ আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এম এ রাজ্জাক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। আর এ নিয়েই শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। স্থানীয়দের পাশাপাশি ওই স্কুলের অনেক অভিভাবকের অভিযোগ পূর্বের নির্বাচনে যখন রাজ্জাক প্যানেল নির্বাচন করে তখন তার প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে অনেক সমস্যা সৃষ্ঠি হয়। একাদিক মিটিং অনুষ্ঠিত হলেও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কোন কাগজ পত্র দেখাতে পারেননি এম এ রাজ্জাক। এ নিয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়।
স্থানীয় অভিভাবকদের প্রশ্ন, যে ব্যক্তি তার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কোন প্রমাণ দেখাতে পারেননি, যার বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে, তিনি কিসের ভিত্তিতে আবারো নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও অভিভাকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
এদিকে, ক্ষমতার বলে নিজেদের মত করে নিয়ম ভঙ্গ করে তাদের ব্যক্তিগত প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র দিচ্ছেন এম এ রাজ্জাক ও তার প্যানেলের অন্যতম ক্ষমতাশীল ব্যক্তি মোঃ আক্তার হোসেন। নাম মাত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচন কমিশনার থাকলেও অবৈধ ও তার মাধ্যমে ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রার্থী ফরম ক্রয় হয়েছে কিনা সন্ধেহ রয়েছে। অভিভাবকরা বলছেন নির্বাচন কমিশনার ছাড়াই আক্তার হোসেন তার ব্যক্তিগতভাবে ফরম বিক্রি করছেন এবং সংগ্রহ করছেন।
অপরদিকে, নির্বাচনে আইনশৃঙ্কলা ভঙ্গ, নিরাপত্তাহীনতা ও কারচুপির সম্ভাবনায় গতকাল নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ৫ জন প্রার্থী। তারা হলেন, মোঃ ফজলুর রহমান, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল হক, এম এ রকিব জালাল ও সুফিয়া খাতুন। যার ফলে সুষ্ট নির্বাচন হবে কি-না এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com