মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

এমপি কেয়া চৌধুরীর বরাদ্দে বাহুবলে পাকা সড়ক নির্মাণ

  • আপডেট টাইম সোমবার, ১৪ মার্চ, ২০১৬
  • ৪৩৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গাংধার-স্নানঘাট ডব্লিউডিবি বাঁধ হয়ে দিগাম্বর বাজার নোয়াঐ গ্রামের মাটির রাস্তাটি পাকা করা হয়েছে। এমপি কেয়া চৌধুরীর প্রাপ্ত বরাদ্দ থেকে রাস্তাটি পাকাকরণ করা হল। এতে এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘব হয়েছে। এলাকাবাসী জানান, এমপি কেয়া চৌধুরী রাস্তা পাকা করনের জন্য বরাদ্দ প্রদান করেন। এদিকে রাস্তা পাকা করণে বরাদ্দ দেয়ায় এলাকাবাসী এক সভার আয়োজন করেন। নোয়াঐ স্কুল মাঠে আয়োজিত সভায় এমপি কেয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগদান করলে তৃণমূলের লোকেরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
সভায় বক্তৃতায় এমপি কেয়া চৌধুরী বলেন, আজ এখানে এসে যে ভালবাসা পেলাম। তা কোনদিন ভুলার নয়। তিনি বলেন, রাস্তাটি জননেত্রী শেখ হাসিনা সরকারের উপহার হিসেবে ৫৬ লাখ টাকা ব্যয়ে মেরামত করা হয়েছে। যার কারণে মাটি রাস্তা থেকে হয়েছে পাকা সড়ক। তিনি বলেন, আপনাদের জীবনমানকে আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য বরাদ্দ দিচ্ছেন। এ উন্নয়নমূলক বরাদ্দ নিয়ে আপনাদের কাছে বার বার আসতে চাই।
সভায় বক্তৃতা করেন-আওয়ামীলীগ নেতা শামছু মিয়া, সাইফুল ইসলাম রানা, যুবলীগ নেতা পারুল মিয়া, ছাত্রলীগ নেতা রমজান আলী, শাহীন মিয়া, সুষেন সরকার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com