মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
  • ৪৩৪ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি \ বানিয়াচঙ্গে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে আয়োজিত  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফূল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর পরিচালনায় “দূর্যোগকে করবো না ভয় দূর্যোগকে আমরা করবো জয়” শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের আলোকে বক্তৃতা করেন ইউ.পি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান, ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, আওয়ামিলীগ সভাপতি আমির হোসেন মাস্টার, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ছিদ্দিকী, প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কাসেম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শুকরানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, সহকারী শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com