মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে চার শিশু হত্যা তদন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে দুই পঞ্চায়েতের বিরুধকে কেন্দ্র করে চার শিশু হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি আছে কি না খতিয়ে দেখতে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার মেয়াদ আবারও ৩দিন বৃদ্ধি করা হয়েছে। এর আগে কমিটি মেয়াদ ৫ দিন বৃদ্ধি করা হয়েছিল। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, রবিবারের মাঝে তদন্ত কমিটি রিপোর্ট পেশ করবে।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র কর্তৃক গঠিত এই কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- হবিগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদীপ্ত রায় এবং হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাজী কামাল উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com