শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ইকরাম ও উত্তর সাঙ্গরের নির্বাচনীয় সভায় শংকর পাল প্রতিটি সেন্টারে নেতাকর্মীদের অত্যন্ত প্রহরীর মত থাকবে হব্

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাতীয় পার্টি ও এরশাদ মনোনীত এমপি প্রার্থী শংকর পাল বলেছেন, এমপি নির্বাচিত হলে আমাকে বিলে শিয়ার দিতে হবে না। রাস্তার উন্নয়নের কাজে টেন্ডারের চাঁদা দিতে হবে না। নির্বাচিত হলে রাস্তায় নেইম পেইট লাগাবো না। নির্বাচিত হলে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের স্বাধীনভাবে কাজকর্মে কোন প্রকার হস্তক্ষেপ করবো না। গতকাল তিনি বানিয়াচঙ্গ উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজার ও মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর বাজারে পৃথক নির্বাচনীয় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত ৫ বছরের এই এলাকায় কোন উন্নয়ন করা হয়নি। জনগণের উন্নয়নের নামে অনেকই নিজেদের ভ্যাগের উন্নয়ন করেছেন। ৫ জানুয়ারী নির্বাচনে তাদের গোপন ব্যালটের মাধ্যমে জবাব দিন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিটি সেন্টারে অত্যন্ত প্রহরীর মত ভোট সেন্টারের থাকার আহবান জানান। পৃথক সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইছাক মিয়া ও সাবেক চেয়ারম্যান জেলা জাতীয় পার্টির নেতা গোলাম মোস্তফা। বক্তৃতা করেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাবুল, প্রচার সম্পাদক আবু বকর খাঁন, সিরাজ মিয়া, আরজু মিয়া খন্দকার, শেখ জিয়াউর রহমান, মতিউর রহমান এরশাদ, জুলহাস আহমেদ, নিজাম উদ্দিন, হেলাল আনসারী, আব্দুর রউফ মিয়া, পারভেজ খন্দকার, জসিম উদ্দিন, মমিন মিয়া, আক্তার আনছারী প্রমুখ। পৃথক সভায় বক্তারা বলেন, বিগত ৫ বছরের বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জে লুটপাট আর দুর্নীতি অনিয়মের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। যাহা ইদানিং পত্র-পত্রিকায় প্রকাশ হচ্ছে। এদের কবল থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে হবে। তাই তারা সকলকে লাঙ্গলে ভোট দিয়ে জাপা নেতা শংকর পালকে নির্বাচিত করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com