বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনের সুবিধা পাচ্ছে না কৃষক নবীগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ॥ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিথঙ্গল আখড়া বাজারে অগ্নিকাণ্ড প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল মাদকসহ যুবক গ্রেফতার সাংবাদিক জুয়েলের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ শত্রুতার জের ধরে গৃহপালিত ৪০টি মোরগকে বিষ খাইয়ে হত্যা শহরে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা ও ভাংচুর ॥ আহত ৫ বাহুবলে জমি বিরোধের জের ॥ সৎ মাকে কুপিয়ে জখমের অভিযোগ নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

আজমিরীগঞ্জে বিষপানে গৃহবধুর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জ উপজেলার বিন্নাখালী গ্রামে হাসিনা আক্তার (৩৫) নামের তিন সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আত্মগোপন করেছে।
মৃত হাসিনার পিতা আব্দুর রহমান জানান, ৪ বছর পুর্বে আজমিরীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার বাহেরচর গ্রামের মৃত ফতেহ আলীর পুত্র সাইফুল ইসলাম (৪০) এর সাথে তার কন্যার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর-শ্বাশুড়ি হাসিনাকে নির্যাতন করতো। তিনি একাধিকবার তাদেরকে যৌতুক দিয়েছেন। এরপরও তার স্বামী ক্ষান্ত হয়নি প্রায় সময়ই তার উপর নির্যাতন করতো। গতকাল বুধবার সকাল ৯টায় হাসিনাকে বিষাক্রান্ত অবস্থায় শ্বশুর বাড়ির লোকজন প্রথমে তাকে আজমিরিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে হাসিনার অবস্থার অবনতি দেখে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পিত্রালয়ে খবর দেয়। খবর পেয়ে তারা হবিগঞ্জ সদর হাসপাতালে আসেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে হাসিনা মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com