মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আটক জামায়াতে ইসলামির ১৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ থেকে আটক জামায়াতে ইসলামির ১৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করেন।
উলে­খ্য, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুর রহমান (৬৫), জেলা জামায়াতের আমীর মুখলেছুর রহমান (৫০), সেক্রেটারী মোশাহিদ আলী (৪০), হবিগঞ্জ সদর থানা জামায়াতের আমীর ইমান আলী (৪৫), পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আলী (৩৫), হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম (৩০), বানিয়াচং থানার ভারপ্রাপ্ত আমীর মাওঃ আব্দুর রেজ্জাক খান (৭০), সেক্রেটারী মুজিবুর রহমান (৪৫), নবীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী মুকিত পাঠান (৪০), উপজেলার বাউশা ইউনিয়নের আমীর আহম্মদ আলী (২৫), বাহুবল উপজেলা সেক্রেটারী আব্দুল আহাদ (৪৫), আজমীরীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন চৌধুরী (২৭), সেক্রেটারী আব্দুল খালেক চৌধুরী (৪৫) ও লাখাই থানার আমীর নুরুদ্দিন (৪০) কে আটক করে। তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, ৭০টি জিহাদী বই, ৫শ লিফলেট ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com