শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জের সীমান্তবর্তী শেরপুরে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ৪৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জের সীমান্তবর্তী শেরপুরে বসেছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। গতকাল বুধবার থেকে শুরু হওয়া দেশের বৃহত্তম এ মেলা শেষ হবে শুক্রবার (১৫ জানুয়ারি)। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতিবছর শেরপুর এলাকায় এ মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসাহী মৎস্যপ্রেমীরা মেলায় ভিড় জমান। প্রায় ২ শ বছর থেকে চলে আসা এ মেলায় সুরমা, কুশিয়ারা, মনু, হাকালুকি আর সুনামগঞ্জের হাওর থেকে নিয়ে আসা হয় বোয়াল, বাঘাই, রুই, কাতলা ও গজারসহ বিভিন্ন প্রজাতির বিশাল আকারের মাছ। মূলত মাছের মেলা হলেও এখানেও ফার্নিচার, খেলনা, গৃহস্থালি সামগ্রিসহ নানা জাতের খাদ্য সামগ্রির দোকানের পসরাও বসে। এ মলাকে ঘিরে এলাকায় এক ধরণের উৎসবের আমেজ সৃষ্টি হয়। উৎসবকে নির্বিঘœ করতে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com