মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গাউছিয়া কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ৪৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ পবিত্র ফাতেহায়ে ইয়াজদহম উদযাপন ও আওলাদে রাসুল (দঃ) সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ) এর সাক্ষাতে ঢাকায় যাওয়া উপলক্ষে গাউছিয়া কমিটি হবিগঞ্জ জেলা শাখার এক বিশেষ সভা গতকাল বাদ মাগরিব গাউছিয়া একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসা কমপেক্সে অনুষ্ঠিত হয়। সাবেক এমপি এডঃ আলহাজ্ব চৌধুরী আব্দুল হাইর সভাপতিত্বে ও অধ্যক্ষ গোলাম সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, জেলা কমিটির সকল দায়িত্বশীলের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় আগামী ২১ জানুয়ারী বৃহস্পতিবার বাদ মাগরিব গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া খান্কা শরীফে খুবই জাকজমকপূর্ণভাবে পবিত্র ফাতেহায়ে ইয়াজদহম আয়োজন করা হবে। পরদিন ২২ জানুয়ারী শুক্রবার সকাল ৬ টায় খতমে গাউছিয়া শরীফ উদযাপন শেষে ভক্তবৃন্দগণ কয়েকটি ছোট বড় যানবাহনে করে সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ) এর সাক্ষাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করা হবে। আওলাদে রাসুলের সাক্ষাতে যেতে আগ্রহী ভক্তবৃন্দকে আগামী ১৭ তারিখের মধ্যে সেক্রেটারী অধ্যক্ষ গোলাম সরওয়ারের সাথে সরাসরি অথবা দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডঃ আঞ্জব আলী, মোঃ লুৎফুর রহমান, হারুনুর রশীদ সাহিদ, দেওয়ান মাসুদুর রহমান চৌঃ, মোঃ নুরুল ইসলাম, কাজী মুফতি ফজলুল হক, মাওঃ শেখ মোঃ খায়ের উদ্দিন, কাজী মাওঃ সাইফুল মোস্তফা, হাজী আইয়ুব আলী, শেখ আইয়ুব আলী, মোঃ নাঈম মৃদা, মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com