মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিএনপি নেতা প্রবাসী নজরুল ইসলামের পক্ষ থেকে দক্ষিণ তেঘরিয়া মসজিদ ও কবরস্থানে অনুদান

  • আপডেট টাইম শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬
  • ৫৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া শাহ পরান জামে মসজিদের উন্নয়নে ৪০ হাজার টাকা এবং একই গ্রামের উত্তর হাটির হাজী তোরাব আলীর পারিবারিক কবরস্থানের উন্নয়নে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রবাসী নজরুল ইসলাম। গতকাল শুক্রবার তেঘরিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা নজরুল ইসলামের পক্ষ থেকে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এই অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক হাছন আলী, অর্থ সম্পাদক সেকুর মিয়া, লাল মিয়া সরদার, আব্দুল আলী সরদার, ইসমাইল হোসেন, রহমত আলী, মাসুক মুহরী, খালেক মুহরী, ফিরোজ মিয়া সরদার, কুদরত আলী, জমির মিয়া, ফুল মিয়া, ইমান আলী, ইদ্রিছ আলী, ফজর রহমান, জিল­ুর রহমান জিলু, মর্তুজ আলী, তোফাজ্জল প্রমুখ। পরে মসজিদে প্রবাসী নজরুল ইসলামের পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খতিব মাওঃ নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com